ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মন্দিরে হামলায় বেগমগঞ্জে আরও একজন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মন্দিরে হামলার ঘটনায় মাসুম (২৫) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করল র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে চৌমুহনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের আব্দুল হকের ছেলে।


গত ১৫ অক্টোবর চৌমুহনীতে মিছিল বের করে চৌমুহনীর শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা করে ব্যপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে হামলার দিনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে মাসুমকে গ্রেপ্তার করা হয়।


শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।


তিনি জানান, গ্রেপ্তার মাসুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑